এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলাতেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। (২১ এপ্রিল) মঙ্গলবার (প্রথম দিন) উপজেলার ৬টি কেন্দ্রে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল মোট ১৭০৩ জন পরীক্ষার্থীর।
এর মধ্যে উপস্থিত ছিল ১৬৬১ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিল ৪২ জন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে কেন্দ্রগুলোতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তৎপর রয়েছেন।
এপ্রিল ২০, ২০২৫
অক্টোবর ১১, ২০২৫
মে ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নীলফামারী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৬ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।