এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আওয়াল খান লালন আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ (ফেসবুকের মাধ্যমে) এক পোস্টে এ কথা উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি আরো লিখেন , আজ থেকে তিনি কোনো রাজনৈতিক দলের পরিচয়ে নিজেকে সম্পৃক্ত রাখতে চান না এবং ভবিষ্যতে কোনো রাজনৈতিক নেতার সঙ্গেও তার সম্পৃক্ততা থাকবে না।
বর্তমান পরিস্থিতিতে ভদ্র ও সুশীল সমাজে তাদের মতো মানুষের প্রয়োজন নেই বলে তিনি মনে করছেন।
তাই তিনি ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে চলার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি অনুরোধ করেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক ব্যক্তি যেন তাকে কোনো প্রয়োজনে যোগাযোগ না করেন।
তিনি আরও জানান, এখন থেকে নিজের সব কাজের দায়-দায়িত্ব তিনি নিজেই বহন করবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী এলাকাবাসীর উন্নয়ন ও বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবেন।
তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থেকে সমাজের কল্যাণে কাজ করাই এখন তার মূল লক্ষ্য। একই সঙ্গে তার বক্তব্যে ব্যবহৃত কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যও তিনি অনুরোধ জানিয়েছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।