এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ভুমিসেবা মেলা উদ্বোধনের দিনই সেবা গ্রহিতাকে মারধর করে হাতের শাখা ভেঙ্গে দিলে ভুমি অফিসের সহায়ক আবুল বাশার বাদশা। ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঘটেছে উপজেলা পয়সাহাট ভুমি অফিসে।
অভিযুক্তর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের স্বরবাড়ি গ্রামের রনজিত জয়ধরের স্ত্রী শিখা জয়ধর নিজেদের জমির দুটি মিউটেশন করানের জন্য পয়সারহাট ভুমি অফিসের সহায়ক আবুল বাশার বাদশার কাছে ২০২৪ সালে ১৫ হাজার টাকা দেন। দীর্ঘ দুই বছর ধরে মিউটেশন না করে ওই গৃহবধু সাথে টালবাহনা করতে থাকে বাদশা। সে একাধিকবার ভুমি অফিসে গিয়ে কোন সুরাহা পায়নি। মঙ্গলবার ভুমিসেবা মেলা উদ্বোধনের দিন ওই গৃহবধু শিখা জয়ধর পয়সারহাট ভুমি অফিসে তার মিউটেশনের কাগজপত্র আনতে গেলে অফিস সহায়ক আবুল বাশার বাদশা কাগজপত্র না দিয়ে তাকে গালমন্দ করে অফিস থেকে বের করে দেন। পরে অফিসের বাহিরে দুই জনের মধ্যে বাকবিতন্ডার একপর্যায় বাদশা ওই গৃহবধুকে মারধর করে মাটিতে ফেলে দেয়। এসময় ওই গৃহবধুর বাম হাতের একটি শাঁখা ভেঙ্গে যায়। পরে ওই গৃহবধু আবুল বাশার বাদশাকেও একটি চড় মারে। পরে স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। আবুল বাশার হাওলাদার ২০১০ সালের ২৪ অক্টোবর পয়সারহাট ভুমি অফিসে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম দূনীর্তির সাথে জড়িয়ে পরেন।
গৃহবধু শিখা জয়ধর বলেন, আমি গত দুই বছর পূর্বে আমাদের জমির মিউটেশনের জন্য ভুমি অফিস সহায়ক আবুল বাশার বাদশার কাছে গেলে তিনি ১৫ হাজার টাকা দাবী করেন। আমি সেই টাকা দিয়েও দীর্ঘদিনেও মিউটিশনের কাগজপত্র পাইনি। মঙ্গলবার আবুল বাশারের কাছে মিউটিশনের কাগজপত্র চাইতে গেলে তিনি আমাকে অফিস থেকে বের করে দিয়ে মারধর করেন।
এব্যাপারে অভিযুক্ত পয়সারহাট ভুমি অফিসের অফিস সহায়ক আবুল বাশার বাদশা শিখা জয়ধরের কাছ থেকে ১৪ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, তার কাগজপত্র ৫ মাস পূর্বে তাকে দেওয়া হয়েছে। ওই গৃহবধুর সাথে অফিসের বাহিরে বসে হাতাহাতির ঘটনা ঘটেছে।
উপজেলার পয়সারহাট ভুমি উপ-সহকারী কর্মকর্তা উত্তম বেপারী বলেন, ওই গৃহবধুর সাথে অফিসের বাহিরে অফিস সহায়ক আবুল বাশারের সাথে একটি ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। তবে এব্যাপারে ওই গৃহবধু আমার কাছে কোন অভিযোগ দেয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভুমি লিখন বনিক বলেন, ওই গৃহবধু যদি আমার কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাজনীতি | ২০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।