এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জেএফএ কাপ মহিলা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে ফরিদপুর জেলা ফুটবল দল। বুধবার রাজবাড়ী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে ফরিদপুর জেলা দল ৭-০ গোলের বড় ব্যবধানে পটুয়াখালী জেলা দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফরিদপুর জেলা দল। প্রথমার্ধেই তারা ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়। পুরো ম্যাচে প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণে গোলের দেখা পায় দলটি।
বিজয়ী দলের পক্ষে মারজিয়া হ্যাটট্রিক করেন। এছাড়া মাফিয়া দুটি, জান্নাতি একটি এবং মাইশা একটি গোল করেন।
আগামী শুক্রবার ফাইনাল ম্যাচে স্বাগতিক রাজবাড়ী জেলা দলের মুখোমুখি হবে ফরিদপুর জেলা দল।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট আটটি জেলা দল অংশগ্রহণ করে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারী অন্যান্য জেলা দলগুলো হলো পটুয়াখালী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও পিরোজপুর।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
আন্তর্জাতিক | ৭ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৭ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৭ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৭ অক্টোবর, ২০২৬
ভারত | ৭ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।