এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা সদরের বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিনে শিক্ষার্থীরা গণিত বিষয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। ঘোষিত সময়সূচী অনুযায়ী এই পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব 'বৈসাবি' ও বর্ষবরণ উদযাপনের কারণে স্থানীয়ভাবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, "পার্বত্য অঞ্চলের প্রধান সামাজিক উৎসব বৈসাবির কারণে আমরা সাধারণ সূচির চেয়ে ২ দিন পিছিয়ে আজ থেকে পরীক্ষা শুরু করেছি। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অত্যন্ত সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।"
পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ এবং হল সুপার রতন চন্দ্র দাশ।
সরেজমিনে দেখা গেছে, তীব্র গরম উপেক্ষা করেও পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত অভিভাবক তাঁদের সন্তানদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মার্চ ২৭, ২০২৬
এপ্রিল ২২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
বান্দরবান | ৬ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সুনামগঞ্জ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।