এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে অবৈধ পুশইনের উদ্দেশ্যে জড়ো করা ব্যক্তিদের অবশেষে শূন্যরেখা থেকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (৩ জুন) সকালে বিএসএফ তাদের ফিরিয়ে নেওয়ার পর সীমান্ত এলাকার পরিস্থিতি এখন শান্ত ও স্বাভাবিক রয়েছে।
সীমান্তের শূন্যরেখা থেকে ওই ব্যক্তিদের সরিয়ে নেওয়ার পর বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি) তাদের অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে নিয়েছে। বর্তমানে বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকায় উভয় বাহিনীর নিয়মিত ও স্বাভাবিক টহল কার্যক্রম চলছে।
বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতের কোনো এক সময়ে বিএসএফ ওই লোকদের সীমান্ত থেকে ফেরত নিয়ে গেছে।
এর আগে, অবৈধ পুশইনের এই চেষ্টাকে কেন্দ্র করে টানা তিন দিন ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। এ সময় সীমান্তের শূন্যরেখায় বেশ কয়েকজন মানুষ আটকে পড়ে চরম মানবেতর জীবনযাপন করছিলেন। আজ সকালে বিএসএফ তাদের সরিয়ে নেওয়ায় সীমান্ত এলাকায় দীর্ঘ তিন দিন পর স্বস্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
মার্চ ১, ২০২৬
জুলাই ২৬, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৮ জুলাই, ২০২৬
পিরোজপুর | ১৮ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১৮ জুলাই, ২০২৬
মাগুরা | ১৮ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।