এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ষবরণে মেতে ওঠে সর্বস্তরের মানুষ।
দিনের শুরুতে উপজেলা বর্ষবরণ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বর্ষবরণ চত্বরে এসে শেষ হয়।
রঙিন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্ষবরণ উদ্যাপন কমিটির সভাপতি মুহঃ শাহনুর জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী এবং ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
এছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বর্ষবরণ চত্বরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ,গান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী বিনোদনমূলক বিভিন্ন খেলাধুলা দর্শকদের মুগ্ধ করে।
উৎসবের দ্বিতীয় পর্বে বিকেলে মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে লোকজ মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দিনব্যাপী উৎসবকে আরও প্রাণবন্ত করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।