এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় অবস্থিত পতিসর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কের লিজের মেয়াদ শেষ হওয়ার প্রায় ১৫ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত নতুন করে লিজ প্রদান করা হয়নি। এতে পার্কটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জানা গেছে, ২০২০ সালে পার্কটি স্থাপনের পর ২০২১ সালের ২০ জানুয়ারি সরকারি ডাকের মাধ্যমে প্রথমবারের মতো লিজ প্রদান করা হয়। ওই সময় স্থানীয় ইউপি সদস্য হাসান আলী পাঁচ বছরের জন্য পার্কটির লিজ গ্রহণ করেন। লিজ গ্রহণের শর্ত অনুযায়ী তিনি সরকারকে সাড়ে ১৫ লাখ টাকা জামানত প্রদান করেন এবং মাসিক ১৫ হাজার ৫০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়।
উপজেলা পরিষদের মাধ্যমে দেওয়া ওই লিজের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা হয়, মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত নতুন করে লিজের কোনো কার্যক্রম শুরু হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম লিজ প্রদানের সময় মোট ৭ জন আগ্রহী ব্যক্তি ডাকের জন্য ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ডাক প্রক্রিয়া শেষে হাসান আলী নামে ব্যক্তি লিজ পান। এদিকে দীর্ঘদিন নতুন লিজ না হওয়ায় পার্কটির রক্ষণাবেক্ষণ,উন্নয়ন কার্যক্রম ও সেবারমান নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে।
পার্কে ঘুরতে আসা আসাদ নামে এক দর্শনার্থী জানান, "পার্কটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্র। কিন্তু দীর্ঘদিন ধরে সঠিক ব্যবস্থাপনা না থাকায় এর পরিবেশ আগের মতো নেই। দ্রুত নতুন করে লিজ দিয়ে পার্কটির উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।"
পার্কে ঘুরতে আসা নাদিম নামে এক ব্যক্তি জানান, এ পার্কের দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ভাবে কোন উন্নয়ন চোখে পড়ার মত নেই। এবং অনেক অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। আশা করছি খুব দ্রুতই এই পার্কটি আবারও সুন্দর এবং পরিচ্ছন্নভাবে গড়ে উঠবে এবং আত্রাই পতিসরের পার্কটিতে দর্শনার্থীদের পদচারন আরো বেশি হবে বলে আশা করছি। এছাড়াও পার্কটি খুব দ্রুত আবারো নতুন করে লিজ প্রদান অথবা কার্যকর ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে পার্ক লিজ নেওয়া ব্যক্তি সাথে যোগাযোগের চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার বিপরীতে পার্কের দায়িত্বে থাকা জাহাঙ্গীরের সাথে কথা হলে তিনি জানান, পার্কের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত উপজেলা থেকে আমাদের চিঠি বা কোন কিছুই বলা হয়নি। যার নামে পার্ক লিজ রয়েছে সে বাহিরে রয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের সাথে বসবো।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ আলাউল ইসলাম বলেন, পতিসরের বিষয়ে আপনাদের মাধ্যমে জানার পরে এ বিষয়ে আমার নজর এসেছে। তবে এ বিষয়ে খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সেপ্টেম্বর ২, ২০২৫
নভেম্বর ২৯, ২০২৫
জুলাই ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।