এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশনে বসা তিন শিক্ষার্থী ৭২ ঘণ্টা পর তাদের কর্মসূচি স্থগিত করেছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্যদের অনুরোধে ডাবের পানি পান করে তারা অনশন ভঙ্গ করেন।
অনশনকারী তিন শিক্ষার্থী হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শেখ মোস্তাফিজ।
শনিবার বিকেল ৩টার দিকে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে রাজু ভাস্কর্যে ছুটে আসেন জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবাসহ অন্যান্য শহীদ পরিবারের সদস্যরা। তারা শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং ‘গণভোট’ বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। শহীদ পরিবারের সদস্যদের আবেগঘন অনুরোধ ও আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অনশন কর্মসূচি স্থগিত করতে সম্মত হন।
টানা তিন দিন খাদ্য ও পানি গ্রহণ না করায় অনশনরত শিক্ষার্থীরা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। অনশন ভাঙার পর দ্রুত তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (৮ এপ্রিল) বিকেলে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গুম প্রতিরোধে জরুরি অধ্যাদেশ পাসের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রথম অনশনে বসেন একজন শিক্ষার্থী। পরবর্তীতে আরও দুই শিক্ষার্থী এই কর্মসূচিতে যোগ দেন। তাদের দীর্ঘ এই অবস্থানের ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় এক সংহতিপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শহীদ পরিবারের সদস্যরা জানান, শিক্ষার্থীদের এই ত্যাগ বৃথা যাবে না এবং তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো আদায়ে তারা সবসময় পাশে থাকবেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।