এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলার আলিপুর এলাকায় অবস্থিত বান্ধব পল্লীতে দুটি সাততলা আবাসিক ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও ফরিদপুর হাঁড়ি সমাজের মন্ডল শ্যামল জমাদার, রিপন হাঁড়ি, আলো রানী দাস, শ্রীমৎ পবন বন্ধু এবং নাহিদুজ্জামান নাহিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার হোসেন সিঁথিল।
এ সময় উপস্থিত ছিলেন এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান ও তানভীর চৌধুরী রুবেল, ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার শামসুল আরেফিন সাগর, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বান্ধব পল্লীর বাসিন্দারা পাকা ভবনে বসবাসের সুযোগ পাবেন এবং তাদের জীবনমান উন্নত হবে। একই ধরনের আবাসন প্রকল্প দেশের বিভিন্ন স্থানে বাস্তবায়ন করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
জানা যায়, প্রকল্পের আওতায় প্রায় ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট নির্মাণ করা হবে, যেখানে একটি পরিবার স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪ কোটি ৮০ লাখ টাকা এবং চুক্তিমূল্য ৩২ কোটি ২৩ লাখ ৬৮ হাজার ৬৬৫ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ফরিদপুর এ প্রকল্প বাস্তবায়ন করছে।
এর আগে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বান্ধব পল্লীর বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৮ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।