এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নে একটি জরাজীর্ণ ব্রীজ এখন কয়েক গ্রামের মানুষের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। ব্রীজের দুই পাশের হাতল নেই, মাঝখানে ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এমন বিপজ্জনক অবস্থার মধ্যেই প্রতিদিন কয়েকশ স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। স্থানীয় এলজিইডি বিভাগ দীর্ঘ কয়েক বছরেও এটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্য পাড়া সংলগ্ন বাট্রা-বাহাদুরপুর খালের ওপর প্রায় ২৫ বছর আগে এই ব্রীজটি নির্মাণ করা হয়েছিল। নির্মাণের ৮-১০ বছর যেতে না যেতেই ব্রীজটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং দুই পাশের রেলিং ধসে পড়ে। বর্তমানে ব্রীজটির মাঝখানের অংশ ভেঙে যাওয়ায় সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রীজটি দিয়ে বর্তমানে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্থানীয়রা নিজেদের উদ্যোগে ব্রীজের ভাঙা অংশে কাঠের পাটাতন ও বাঁশের খুঁটি দিয়ে চলাচলের কোনোমতে ব্যবস্থা করেছেন। তবে এই নড়বড়ে ব্যবস্থার ওপর দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে রাতের অন্ধকারে চলাচল করতে গিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক দুর্ঘটনায় পড়ে আহত হওয়ার ঘটনা এখন নিত্যদিনের।
ভুক্তভোগী গ্রামবাসীরা জানান, এই ব্রীজটি দিয়ে প্রতিদিন শতশত কোমলমতি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই শিশু ও বৃদ্ধরা এই নড়বড়ে ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে ব্রীজটি এই অবস্থায় পড়ে থাকলেও এলজিইডি বিভাগ থেকে কার্যকর কোনো সংস্কার কাজ করা হয়নি। বর্তমানে ব্রীজটির যে দশা, তাতে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, "ব্রীজটির অত্যন্ত জরাজীর্ণ অবস্থার কথা আমরা জেনেছি। দ্রুতই ব্রীজটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
দুর্ভোগ নিরসনে দ্রুত একটি নতুন ব্রীজ নির্মাণ অথবা বর্তমান ব্রীজটি চলাচলের উপযোগী করে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জুলাই ১৭, ২০২৪
জুলাই ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজবাড়ী | ২৭ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।