এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর আর ডি রামগোপাল দীনবন্ধু একাডেমি ও শিবরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকেলে ৩:৩০ মিনিটে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশে সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আজম এডিশনাল এসপি (ডিএসবি) মোঃ রায়হান গফুর, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, মাচ্চর ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী পংকজ কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক , নাজমুল হাসান চৌধুরী রঞ্জন মাচচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো জাহিদ মুন্সি, দেলোয়ার হোসেন দিদার যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা যুবদল, মোঃ শাহান মুন্সী সাধারণ সম্পাদক, মাচ্চর ইউনিয়ন ওয়ার্ড বিএনপি আবুল কালাম শেখ সাধারণ সম্পাদক, ঈশান গোপালপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপি এবং জিয়াউদ্দিন মোল্লা হিরুক সদস্য, ফরিদপুর জেলা যুবদল। সবাই মাদক, সন্ত্রাস বাল্যবিবাহ, ইভটিজিং মোবাইল আসক্তি ও তার ক্ষতিকর প্রভাব, মাদক গ্রহণের কুফল, সাইবার জগৎ, পর্ণোগ্রাফি, অনলাইন জুয়া, অল্পবয়সী শিশুদের হাতে মোবাইল দেওয়ার ক্ষতিকর প্রভাব, ইভটিজিং ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং আইনগত শাস্তি সম্পর্কিত সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়। এবং অভিভাবকদের এ ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানানো হয।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
ডিসেম্বর ২৫, ২০২৫
ফেব্রু ১৮, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।