এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের ৬নং খোলপটুয়া ওয়ার্ডে কেবিআই ব্রিকসে কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারুক মোড়ল নামে এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১২.৩০ টায় ভাটার ভিতরে বসবাস করার স্থানের পাশে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। ফারুক মোড়ল খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুরের তেঁতুলতলা চরের অধিবাসী ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, জিয়ানগর উপজেলার খোলপটুয়া ওয়ার্ডের মামুন বাগা পরিচালিত কেবিআই ব্রিকসে ফারুক মোড়ল নামে এক শ্রমিক বসবাসরত স্থানের পাশে অদ্য বৃহস্পতিবার সকাল ১০.৪০ টায় কাজের জন্য পানি আনতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে ভাটার পরিচালক মামুন বাগা ফারুক মোড়লের পুত্রসহ তাদের লোকজন নিয়ে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে দুপুর ২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ফারুক মোড়ল নামে এক রোগীকে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা পূর্বক বেলা ২টায় তার মৃত ঘোষণা করা হয়।
এ ব্যাপারে জিয়ানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হাওলাদার জানান, কেবিআই ব্রিকসে কর্তব্যরত অবস্থায় ফারুক মোড়ল নামে এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত হয় বলে তিনি জেনেছেন। খবর শুনে সেখানে পুলিশের একটি দল তদন্তের জন্য পাঠিয়েছেন এবং অত্র থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন।
জুলাই ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।