এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র্যাগিং, বুলিং, বডিশেমিং ও ইভটিজিংয়ের মতো নেতিবাচক আচরণ থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন র্যার্গিংয়ের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জাতি, ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের র্যাগিং, বুলিং, বডিশেমিং বা ইভটিজিং করা যাবে না। এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকল শিক্ষার্থীকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রক্টরিয়াল বডি আরও জানায়, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিধিমালা ও প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় র্যাগিং-সংক্রান্ত যেকোনো প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বানও জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১২ এপ্রিল ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
রাজনীতি | ২৭ আগস্ট, ২০২৬
যুক্তরাষ্ট্র | ২৭ আগস্ট, ২০২৬
রংপুর | ২৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।