এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে এবং দৃষ্টি ভিন্ন খাতে নিতে একটি মহল জঘন্য মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের সদ্য সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে তাজুল ইসলাম উল্লেখ করেন, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটরের বরাত দিয়ে তার সম্পর্কে সম্পূর্ণ বিভ্রান্তিকর, অসত্য ও প্রমাণবিহীন তথ্য প্রচার করা হচ্ছে।
তিনি জোর দিয়ে বলেন, "আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার ও প্রসিকিউশন দলের প্রতিটি পদক্ষেপ ছিল সম্পূর্ণ স্বচ্ছ ও আইনানুগ। দায়িত্ব পালনকালে আমার বিরুদ্ধে কোনো প্রশ্ন তোলার সুযোগ কেউ পায়নি।"
এই অপপ্রচারের পেছনের উদ্দেশ্য সম্পর্কে সাবেক এই চিফ প্রসিকিউটর বলেন, পতিত স্বৈরাচার ও গণহত্যাকারীদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই একটি মহল সংঘবদ্ধভাবে এই অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাদের মূল লক্ষ্য হলো বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করা। তার বিদায়ের সুযোগ নিয়ে বিশেষ একটি গোষ্ঠী গণহত্যাকারীদের সুবিধা দিতে এসব ভিত্তিহীন অভিযোগ তুলে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বিবৃতির শেষাংশে তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের ঘৃণ্য অপতৎপরতা ও মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদে রদবদল আনা হয়েছে। গত সোমবার মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমিনুল ইসলামকে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই রদবদলের পরদিনই তাজুল ইসলামের পক্ষ থেকে এই বিবৃতি এল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।