এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মোঃ হাবিবুর রহমান। তিনি এর আগে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে এই বদলির আদেশ কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ফেনীতে দায়িত্ব পালনকালে আইন–শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব কার্যক্রম বাস্তবায়নে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাগুরার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও কার্যকর করবেন বলে আশা করছে স্থানীয় সুধীসমাজ।
এদিকে মাগুরায় সাহসিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনকারী পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম সেবা—কে জয়পুরহাট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর দায়িত্বকালে মাগুরায় নারীদের নিরাপত্তা, সেবামূলক কার্যক্রম এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ প্রশংসিত হয়।
নতুন এই পদায়ন—দুই জেলায় পুলিশ প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
রাঙ্গামাটি | ১০ সেপ্টেম্বর, ২০২৬
রাজবাড়ী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ১০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।