এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) দুপুরে উপজেলা মাল্টিপারপাস হল রুমে আয়োজিত এ সম্মেলনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা।
এছাড়া সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা, সদস্য মুরাদ হোসেন মুরাদ, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।
সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী সিদ্দিকী খসরু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা শাহিনুর রহমান শাহিন, হাজী রাশেদ মাতুব্বারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্মেলন শেষে জেলা নেতারা জানান, খুব শিগগিরই সালথা উপজেলা বিএনপির ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। এছাড়া কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আগামী ১২ জুলাইয়ের মধ্যে ফরিদপুর জেলা বিএনপিসহ প্রতিটি উপজেলা ও পৌর কমিটির গঠন প্রক্রিয়া শেষ করতে হবে। সে লক্ষ্যে ধারাবাহিকভাবে সম্মেলনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালানো হচ্ছে।
জেলা নেতারা আরও বলেন, দলের দুঃসময়ে যারা কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন এবং আওয়ামী লীগের সাথে কোনো আপস না করে দলের আদর্শে অবিচল থেকেছেন—তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে সালথায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।