এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় উৎসবমুখর পরিবেশে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডা. কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে এসে শেষ হয়। বাঙালির চিরায়ত সংস্কৃতির নানা উপাদানে সাজানো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন, আবাসিক প্রকৌশলী আমজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আশরাফ শেখ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা, লাঠি খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে লোকজ মেলার আয়োজন করা হয়।
এদিন দুপুরে পৃথকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। এতে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান পান্নাসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নববর্ষ উপলক্ষে জাতির প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবুল এবং ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অক্টোবর ২৪, ২০২৫
মার্চ ১১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৭ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৭ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।