এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে ডাল বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল -মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে সার বীজ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এতে প্রণোদনার আওতায় ৬ হাজার ৪,শ ৬০ জন কৃষকের মাঝে বীজ সার বিতরণের অংশ হিসেবে ৩'শ ৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে মসুর বীজ, ৮ কেজি করে ১৫০ জন কৃষকের মাঝে খেসারী ও রসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা,সংশ্লিষ্ট দপ্তেরের কর্মকর্তাবৃন্দ।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন ডাল উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের উদ্বুদ্ধ করেন এবং চাষের জন্য বীজ শোধন,সার ও কীটনাশক প্রয়োগসহ অন্যান্য কারিগরি বিষয় তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কুষকদের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ৩০ জুন, ২০২৬
ইসলাম | ৩০ জুন, ২০২৬
জাতীয় | ৩০ জুন, ২০২৬
ফরিদপুর | ৩০ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।