এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দারসহ দুইজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার (২ জুন) দিবাগত রাতে নারায়ণগঞ্জের পাগলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ডাকাতির শিকার একটি ট্রাক এবং ৩৭ ব্যারেল সয়াবিন তেল।
গ্রেফতারকৃতরা হলেন—পটুয়াখালীর গলাচিপা থানার আলাদিন বাজার এলাকার জাকির হোসেনের পুত্র জুয়েল হোসেন (৩০) এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাহাদাৎ হোসেনের পুত্র মো. সাব্বির আহমেদ (৩২)।
ভাঙ্গা থানার এসআই মোশারফ হোসেন জানান, সম্প্রতি গভীর রাতে ভাঙ্গা থানা এলাকায় একটি তেলবাহী ট্রাক মহাসড়কে ডাকাতি হয়। ঘটনার পরপরই পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের পাগলা এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ও সাব্বিরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ৩৭ ব্যারেল সয়াবিন তেলের বাজারমূল্য প্রায় ১২ লাখ ২ হাজার ৫০০ টাকা এবং ট্রাকটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।
এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৩ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।