এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ হবে ‘বিজয় ২৪ হল’, আর ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ হবে ‘শহীদ ফেলানী হল’।
শনিবার (৮ ফেব্রুয়ারি, ২০২৫) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১০তম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই ঘোষণা দেন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদান স্মরণীয় করে রাখতে প্রতি বছর ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিনে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে প্রশাসনিক কার্যক্রম চলবে। তিনি জাতীয় পর্যায়ে এই দিবসটি পালনেরও আহ্বান জানান।
এছাড়া, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ভাষার মাস ফেব্রুয়ারিতে শহীদ আবু সাঈদের নামে সাত দিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিন্ডিকেট সভায় উপাচার্য ছাড়াও অন্যান্য সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন।
জানু ১০, ২০২৫
জানু ১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ আগস্ট, ২০২৬
ফুটবল | ১৯ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৯ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৯ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৯ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।