এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের পদ গত ৮ মাস ধরে শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে নানা ভূমি সেবা কার্যক্রম। এতে দাপ্তরিক জটিলতার পাশাপাশি জনদুর্ভোগ চরমে উঠেছে। আটকে আছে নামজারি, খাজনা আদায়সহ বিভিন্ন জরুরি কাজ, ফলে সরকারি রাজস্ব আয়েও প্রভাব পড়ছে। নতুন এসিল্যান্ড কবে যোগ দেবেন—এ বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারছেন না।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে পদটি খালি রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা অতিরিক্ত দায়িত্বে ভূমি অফিসের কার্যক্রম পরিচালনা করছেন। তবে একাধিক দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে নিয়মিত অফিস পরিচালনা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ডের অনুপস্থিতিতে বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। ফলে সেবাগ্রহীতাদের হয়রানি ও ভোগান্তি বাড়ছে।
চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, "৮ মাস ধরে ঘুরছি, কিন্তু নামজারি করতে পারিনি। ইউএনও স্যারের সাথে দেখা করতেও পারিনি।"
এ বিষয়ে ইউএনও সাধনা ত্রিপুরা বলেন, "আমার দরজায় এসে কেউ সেবা না পেয়ে ফিরে যায়নি। আমি দিন-রাত কাজ করছি, আর নামজারি ২৮ দিনের বেশি আটকে থাকে না। ভূমি অফিসের সব কাজই দ্রুত সম্পন্ন হচ্ছে।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।