এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা চত্বর থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও এলাকাবাসী। রঙিন পোশাক, মুখরতা আর ঢোলের বাদ্যি নিয়ে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি)সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা, লোকজ গান, নৃত্য এবং পান্তা-ইলিশ পরিবেশন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনের সঙ্গে বর্ষবরণ আয়োজনে একত্রিত হন।
ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, “বাংলা নববর্ষ আমাদের বাঙালিয়ানার অন্যতম বহিঃপ্রকাশ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ১৪৩২ সালকে বরণ করতে পেরে আমরা আনন্দিত।”
আয়োজনে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজনেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ‘এসো হে বৈশাখ’ ধ্বনিতে সুর ও মিলনের আবহে মুখর হয়ে ওঠে মিঠাপুকুরের জনপদ।
ফেব্রু ৯, ২০২৫
অক্টোবর ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।