এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিল ও একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলসহ মো. মশিউর রহমান (৩২) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবরের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই নিরুপম রায় ও এএসআই মিলন রায়সহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পুলিশ সদস্যদের মোটরসাইকেল দুর্ঘটনায় এসআই রেজাউল করিম ও এসআই নিরুপম রায় মারাত্মকভাবে আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আলী আকবর জানান, “গোপন সংবাদের ভিত্তিতে মহিষখোচা এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।”
গ্রেফতার মশিউরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অক্টোবর ৭, ২০২৪
এপ্রিল ২৩, ২০২৪
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৫ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।