এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শিকদারকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৮ মার্চ) বিকেলে সালথা থানা পুলিশের একটি দল ফুকরা গ্রামে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে। তবে এ সময় তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে বাবুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ চারজন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, "পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ (রোববার) তাদের আদালতে পাঠানো হয়েছে। বাবুল শিকদারকে ফের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২৩ জুন, ২০২৬
দিনাজপুর | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
রাজনীতি | ২৩ জুন, ২০২৬
জাতীয় | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।