এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের লগগেইট ও ঢাকাইয়া কলোনির প্রায় ৫০০ পরিবার। অতিভারী বর্ষণের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা। প্রতিবারের মতো এবারও বর্ষা শুরুর সঙ্গে সঙ্গেই পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য হুমকি হয়ে উঠেছে মাটি ধসে পড়ার ঘটনা।
এই ঝুঁকি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক নানা উদ্যোগ। সোমবার (২ জুন) দুপুর থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ জানান, ঢাকাইয়া কলোনির ১৪টি পরিবারের ৫০ জন সদস্য কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে অবস্থিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তিনি বলেন, “আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে খাবারের ব্যবস্থাও করা হয়েছে।”
অন্যদিকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, “এখন বৃষ্টির মৌসুম, যেকোনো সময় ভারী বর্ষণে পাহাড় ধসে যেতে পারে। তাই আমরা প্রতিদিন ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।” এই কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্ট সদস্য এবং কাপ্তাই তথ্য অফিসের প্রচার দলও সহযোগিতা করছে।
এ বিষয়ে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, “রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দিপুর নির্দেশে আমি কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়নে পরিদর্শন করেছি। ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে উৎসাহিত করছি।”
প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এমন সক্রিয়তায় কিছুটা হলেও স্বস্তিতে আছেন স্থানীয়রা। তবে পুরো বর্ষা মৌসুমজুড়ে এই তৎপরতা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।
মার্চ ২২, ২০২৫
এপ্রিল ১৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।