এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ মো. মোস্তফা খালেদ (৩০) নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত মোস্তফা খালেদ বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলায়, পিতার নাম মৃত আব্দুল গফুর।
জানা গেছে, মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পর মোস্তফা খালেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "এ বিষয়ে পরে কথা বলবো।" তবে পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, "এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলুন।" যদিও তিনি জেলায় কর্মরত অপর এক সাংবাদিককে জানিয়েছেন, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হয়েছে।
স্থানীয়দের মাঝে এমন ঘটনায় হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি জনআস্থা আরও একবার প্রশ্নের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।