এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশব্যাপী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। রাঙামাটির কাপ্তাই উপজেলাতেও এর ব্যতিক্রম নয়। সকাল ১০টা থেকে উপজেলার একমাত্র পরীক্ষাকেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজে শুরু হয়েছে এ পরীক্ষা।
কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী জানান, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখাসহ মোট ৯০৬ জন পরীক্ষার্থী এবারে কেন্দ্রে অংশ নিচ্ছেন। এরমধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৮৪ জন এবং কর্ণফুলী সরকারি কলেজ থেকে ৭২২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
আজকের প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারের এইচএসসি পরীক্ষা।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে এসে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “কেন্দ্র সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বোর্ডের নির্দেশনা অনুযায়ী যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পরীক্ষা চলাকালীন কেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানান তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।