এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দার সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি এবং শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘কন্যা সাহসিকা’ নামে নবনির্মিত আধুনিক ওয়াশ ব্লক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা।
রবিবার (২৯ ডিসেম্বর ) দুপুরে মহেন্দ্র নারায়ণ একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মো. সফর আলী, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলু,শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ ,সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ ।
প্রধান অতিথির বক্তব্য ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন, বয়ঃসন্ধিকালে আমাদের কন্যা কিশোরীরা যখন স্কুলে আসে, তখন মাসের একটি বিশেষ সময় স্কুলে এসে তারা বিব্রতবোধ করে। এ সময়টাতে ওরা যাতে সুস্থ ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারে সেজন্য আমরা একটি ওয়াশ ব্লক নির্মাণ করেছি। এর নাম দেওয়া হয়েছে ‘কন্যা সাহসিকা’। ওয়াশ ব্লকের পাশেই একটি বিশ্রামাগার, রিডিং রুম, হাত-মুখ ধোয়ার ব্যবস্থা ও টয়লেটও রয়েছে।
কিশোরীদের জন্য যেসব জিনিসগুলো প্রয়োজন আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।
এসময় শিক্ষার্থীরা বলেন, আগে স্কুলে এ ধরনের ব্যবস্থা ছিল না। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ও মনোরম পরিবেশের ওয়াশ ব্লক পেয়ে আমরা খুশি।
নভেম্বর ১৩, ২০২৪
ডিসেম্বর ২৫, ২০২৪
আগস্ট ৩০, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম | ১৬ আগস্ট, ২০২৬
রাজশাহী | ১৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৬ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।