এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সাখয় ম্রো পাড়ায় শতাধিক ম্রো ও খুমী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
থানচি-বলিপাড়া সড়কের পাশে সাখয় ম্রো কমান্ডার পাড়ার বিশ্রামাগারে শনিবার দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা শিবির অনুষ্ঠিত হয়। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)-এর বাস্তবায়িত CTH অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (PRLC) প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
বলিপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাখয় কমান্ডার পাড়া, মেনরোয়া পাড়া, হৈকো খুমী পাড়া ও কমলাবাগান পাড়ার শতাধিক অসহায় ও জটিল রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, ওয়ার্ড সদস্য কালচন ম্রো, থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ঋতু পর্ন চাকমা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বরিপাড়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মেথোয়াই মারমা এবং প্রকল্পের প্যারামেডিক উসাইনু মারমা।
উল্লেখ্য, পাহাড়ি জনপদের প্রত্যন্ত এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।