এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই থানা হাজত থেকে পালানো চুরির মামলার আসামি সাগর (২২)–কে ২৪ ঘণ্টার মধ্যে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার উপপরিদর্শক (তদন্ত) মো. অলি উল্লাহ।
বৃহস্পতিবার (১২ জুন) রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।
ওসি (তদন্ত) মো. অলি উল্লাহ বলেন, সাগরের বিরুদ্ধে পূর্বে চুরির মামলা থাকলেও থানা হাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে নতুন আরেকটি মামলা করেছে। আসামিকে বৃহস্পতিবার রাঙামাটি কোর্টে পাঠানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বুধবার (১১ জুন) ভোরে সাগরকে স্বর্ণ ও টাকা চুরির অভিযোগে কাপ্তাই থানার পুলিশ সদস্যরা নতুনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। কিন্তু সকাল ৯টার দিকে থানা হাজতের গ্রিল কেটে পেছনের দিক দিয়ে সে পালিয়ে যায়।
জানু ১, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।