এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুরে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর্মকারের ধারালো বাটালের আঘাতে গুরুতর আহত হয়েছেন কৃষকদল নেতা নুর আলম ভাষান (২৫)। রবিবার (২৯ জুন) রাত ৮টার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভাষান, যিনি উপজেলার জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম-আহবায়ক, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১৫ দিন আগে ভাষান বিদ্যুৎ দাস নামের একজন চর্মকারকে ৫০০ টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিলেন। রবিবার রাতে জুতা আনতে গিয়ে বিদ্যুৎ তাকে জানান, কাজটি এখনও শেষ হয়নি এবং আরও কয়েকদিন সময় লাগবে। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এক পর্যায়ে বিদ্যুৎ তার কাজের ধারালো বাটাল দিয়ে ভাষানকে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা ভাষানকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। তার একটি কিডনি বাতিল হয়ে গেছে এবং তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এ ঘটনায়, ভাষানের মা কোহিনূর বেগম মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন এবং হামলাকারী বিদ্যুৎ দাসকে আটক করা হয়েছে। বর্তমানে আসামি মাগুরা জেলা আদালতে প্রেরিত রয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।