এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞা (৫৫) কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগের মামলায় গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। রবিবার (১০ নভেম্বর) বিকাল ৩ টার দিকে তার কর্মস্থল আলগী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ম ম সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সারসাকান্দি গ্রামের বাসিন্দা।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান বলেন, আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিঞার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলার আসামী হিসেবে নাম রয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে তার কর্মস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য,গত ৪ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান ওরফে তাসকিন রাজু বাদী হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।
এপ্রিল ৫, ২০২৪
ডিসেম্বর ২৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।