এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাই উপজেলায় ব্র্যাক মাইক্রো ফাইনান্স ‘দাবি’-এর ‘স্মার্ট স্টুডেন্টস ফাইনান্স’ কর্মসূচির আওতায় ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি কমিউনিকেটিভ ইংলিশ স্পোকেন কোর্স শুরু হয়েছে।
শনিবার (২৮ জুন) সকালে আত্রাইয়ের আহসান উল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান, প্রশিক্ষক হাবিবুর রহমান এবং সিডিও কাজলি রানী।
ব্র্যাকের এরিয়া ম্যানেজার ওয়ালিউর রহমান বলেন, “শিক্ষার্থীদের ইংরেজিতে পারদর্শী করে তোলা, সঞ্চয়ী মানসিকতা গড়ে তোলা এবং শিক্ষা ঋণ গ্রহণে উৎসাহ দেওয়ার লক্ষ্যে ব্র্যাক সারাদেশে এক লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে।”
এর অংশ হিসেবে আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম ধাপে ৪০ জন শিক্ষার্থী নিয়ে কোর্স শুরু হয়েছে। পর্যায়ক্রমে আত্রাই উপজেলার ১০টি বিদ্যালয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে ৩ থেকে ২৩ বছর বয়সী ৪০ জন শিক্ষার্থী অংশ নিতে পারবেন। কোর্সটি মোট ১৬টি ক্লাসে অনুষ্ঠিত হবে, যা প্রতি শনিবার পরিচালিত হবে।
প্রশিক্ষণ কার্যক্রমে স্থানীয় ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।