এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বইমেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। বইমেলা চলবে আগামী ৮ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুহুল আমিন বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে পাঠের সুবিধা থাকলেও বইয়ের পাতা উল্টে পড়ার যে স্বাদ, তা অনন্য। প্রকৃত পাঠকরাই এই আনন্দ অনুধাবন করতে পারেন। তাই চার দিনের এই বইমেলায় সবাইকে পরিবারসহ উপস্থিত হয়ে বই পাঠে উৎসাহিত হওয়ার আহ্বান জানাই।”
বইমেলার ব্যবস্থাপনায় রয়েছেন ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা, উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. আলাউদ্দিন, ক্যউচিংহ্লা মারমা প্রমুখ।
বইমেলায় দেশি-বিদেশি লেখকদের প্রায় ১০ হাজার বই রয়েছে। উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, জীবনী, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, রূপকথা, অনুবাদ, স্বাস্থ্য, রান্না, কম্পিউটার, ভাষা শিক্ষা—সব ধরনের পাঠ্য ও সাহিত্যমূলক বই মেলায় পাওয়া যাচ্ছে।
মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৪টায় বইমেলা প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে পারবে প্লে থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। বিষয়ভিত্তিক বিভাজন অনুযায়ী, 'ক' গ্রুপের বিষয় "যেমন খুশি তেমন ছবি" (প্লে–প্রথম শ্রেণি), 'খ' গ্রুপে "গ্রামের দৃশ্য" (দ্বিতীয়–চতুর্থ শ্রেণি), 'গ' গ্রুপে "বিশেষ জাতীয় দিবস/পরিবেশ ও প্রকৃতি" (পঞ্চম–সপ্তম শ্রেণি), 'ঘ' গ্রুপে "স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য" (অষ্টম শ্রেণি থেকে উন্মুক্ত), এবং 'ঙ' গ্রুপে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা (অষ্টম–দশম শ্রেণি)।
প্রতিদিন দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।