এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অভিযানে এক জেলেকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১অক্টোবর) সকালে কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ এর নেতৃত্বে উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে তাকে আটকের পর এ সাজা দেওয়া হয়। সাজাভুক্ত জেলে কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের আলতাফ ফকিরের ছেলে বেল্লাল ফকির।
কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধারার অপরাধে এক জেলেকে ১৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, মা ইলিশ সংরক্ষণে ৪অক্টোবর ২০২৫ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২দিনের জন্য সারা দেশে ইলিশ ধরা,বিক্রয় পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।