এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের জোরালো ধাক্কা। সেখান থেকেই অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির অনবদ্য জুটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড গড়ল টাইগ্রেসরা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়ে অজিদের ২২১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শুরুতে ফারজানা হক, শারমিন সুলতানা ও শারমিন আখতারের দ্রুত বিদায়ে বড় বিপদে পড়েছিল দল। তবে চতুর্থ উইকেটে ক্রিজে দাঁড়িয়ে অজি বোলারদের শাসন করতে শুরু করেন সোবহানা ও নিগার। দুজনের ব্যাটে ভর করে ধীরে ধীরে বিপর্যয় কাটিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।
চমৎকার সব ক্রিকেটীয় শটে ১২৩ বলে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন সোবহানা। শেষ পর্যন্ত ৪৮তম ওভারের পঞ্চম বলে মেগান স্কুটের বলে আউট হওয়ার আগে তিনি খেলেন ১৩৪ বলে ১১৮ রানের এক নান্দনিক ইনিংস, যাতে ছিল ১৮টি চারের মার। নারী ক্রিকেটে যেকোনো ফরম্যাটে বাংলাদেশের পক্ষে এটিই এখন সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড।
শুধু ব্যক্তিগত শতকই নয়, নিগার-সোবহানা জুটি গড়েছে একাধিক দলীয় রেকর্ডও। চতুর্থ উইকেটে তাদের গড়া ১৯৫ রানের এই জুটি নারী ওয়ানডেতে যেকোনো দেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেকোনো উইকেটে সর্বোচ্চ। এর মধ্য দিয়ে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এমিলি ড্রাম ও রেবেকা রোলসের গড়া ১৭০ রানের দীর্ঘদিনের পুরোনো রেকর্ডটি ভেঙে গেল। একইসঙ্গে এটি যেকোনো উইকেটে বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসেরও সর্বোচ্চ রানের জুটি।
সোবহানা ফিরলেও শেষ পর্যন্ত লড়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১১৪ বলে অপরাজিত ৭৪ রানের দায়িত্বশীল এক ইনিংস খেলে তিনি দলকে লড়াকু সংগ্রহ এনে দেন। শেষ ওভারে দ্রুত দুটি উইকেট হারালেও বাংলাদেশ থামে ৬ উইকেটে ২২০ রানে—যা ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার নারী দলের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
সেপ্টেম্বর ১০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজনীতি | ১১ অক্টোবর, ২০২৬
ভারত | ১১ অক্টোবর, ২০২৬
এশিয়া | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।