এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার ১৯ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙে দিলেন উদীয়মান উইঙ্গার ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির দীর্ঘদিনের সেই কীর্তিকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই তরুণ ফরোয়ার্ডের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে ইতালিয়ান সিরি ‘আ’-তে ভেনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ফিওরেন্তিনা।
সংবাদমাধ্যম ইএসপিএনের তথ্য অনুযায়ী, মাত্র ১৯ বছর ২৮ দিন বয়সে এই অনন্য কীর্তি গড়লেন মাস্তান্তুয়োনো। এর আগে ২০০৭ সালের ১০ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে মেসি যখন তাঁর প্রথম হ্যাটট্রিক করেছিলেন, তখনকার মেসির চেয়েও ২৩১ দিন কম বয়সে হ্যাটট্রিক করলেন মাস্তান্তুয়োনো।
ম্যাচের চালচিত্র
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ফিওরেন্তিনা। ২২তম মিনিটে মার্কিন মিডফিল্ডার জিয়ানলুকা বুসিওর পাস থেকে দারুণ এক শটে ভেনেশিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আকোর অ্যাডামস।
তবে এরপরই শুরু হয় মাস্তান্তুয়োনো-ঝড়। ম্যাচের ৩০তম মিনিটে মাত্র ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই আর্জেন্টাইন প্রতিভা। এর মাধ্যমে ফিওরেন্তিনার ক্লাবের ইতিহাসেও সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েন তিনি।
বিরতির পর দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে মাতেও পেল্লেগ্রিনোর গোলে ব্যবধান ৩-১ করে ফিওরেন্তিনা। ম্যাচের ৮৪তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৪-১ ব্যবধানে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান মাস্তান্তুয়োনো। ম্যাচের শেষ দিকে ভেনেশিয়ার হয়ে অঁতোয়ান এনো একটি গোল শোধ করলেও তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।
জুলাই ৩, ২০২৬
জুলাই ১১, ২০২৬
জুলাই ২৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।