এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা সহজলভ্য করতে অ্যাস্টার হসপিটালস পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বোয়ালমারী পৌরসভার স্টেশন রোডের বিলাসী শপিং এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সেন্টারের ব্যবস্থাপক এবং অ্যাস্টার হসপিটালসের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ইনচার্জ মো. নিজামউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ভারতের বেঙ্গালুরু থেকে আগত অ্যাস্টার হসপিটালসের রিজিওনাল হেড, ইন্টারন্যাশনাল বিজনেস (এশিয়া) এরপান চ্যাটার্জী।
উদ্বোধনী বক্তব্যে এরপান চ্যাটার্জী বলেন, "অ্যাস্টার হসপিটালস প্রতিটি রোগীর চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে কাজ করে। বিশেষ করে ক্যান্সার রোগীদের জন্য তুলনামূলক স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এছাড়া ভিসা প্রসেসিং থেকে শুরু করে বেঙ্গালুরুতে পৌঁছানোর পর বাংলা ভাষাভাষী প্রতিনিধির মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। আমরা সবসময় রোগীদের পাশে থাকতে চাই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি খান আতাউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক কাজী হাসান ফিরোজ, ব্যাংক কর্মকর্তা শেখ তৈয়বুর রহমান, মাহবুব হোসেন, শিক্ষক শাহিনুর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিরা নবপ্রতিষ্ঠিত পেশেন্ট অ্যাসিস্ট্যান্স সেন্টার পরিদর্শন করেন এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় মানুষ উন্নত চিকিৎসাসেবা গ্রহণে আরও সহজ সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।