এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী এলাকায় ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের চোখের জলে বিদায় জানিয়েছেন তাদের স্বজন ও এলাকাবাসী। নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। আজ শনিবার সকালে প্রবল বৃষ্টি, বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতা উপেক্ষা করে তিনি নিহতদের জানাজায় অংশ নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
জানাজা শেষে এক আবেগঘন প্রতিক্রিয়ায় এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। পরপর চারটি মৃতদেহ থরে থরে সাজানো রয়েছে, যা মেনে নেওয়া কঠিন। একটি মানুষের মৃত্যুর সঙ্গে তাঁর পরিবারের কত মানুষের জীবন, স্বপ্ন ও ভবিষ্যৎ জড়িয়ে থাকে। এই দুর্ঘটনায় একসঙ্গে অনেকগুলো স্বপ্নের অপমৃত্যু হয়েছে। আল্লাহ নিহতদের শহীদি মৃত্যু হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করুন।”
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (১১ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সুয়াদী স্ট্যান্ড এলাকায় একটি ডিমবোঝাই পিকআপ ভ্যান মহাসড়কে উল্টে যায়। দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সড়কে জড়ো হন। ঠিক সে সময় ঢাকা থেকে খুলনাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা লোকজনের ওপর উঠে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই চারজন নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন—সুয়াদী গ্রামের ওবায়দুল শেখ (৪৫), জয়নাল (৩২), নূর নবী (১২) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় পাঁচজনে। এছাড়া আহত আরও তিন থেকে চারজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা নড়াইল এক্সপ্রেস পরিবহনের তিনটি বাস এবং দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে। পাশাপাশি আরও কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১২ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১২ জুলাই, ২০২৬
বান্দরবান | ১২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ১২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।