এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবিলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) দুপুরে থানচির হাইল্যান্ডার পার্ক রিসোর্টের হলরুমে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহযোগিতায় এবং থানচি থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী পরিদর্শক মশিউর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাঈম বিন শাহজাহান, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, সহকারী পরিদর্শক হাসান মাসুদ , সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন,সচেতনতামূলক সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের ভূমিকা পালন করবে। এটি সমাজের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা এবং মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত। শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক এবং অনলাইন হয়রানিসহ বিভিন্ন ধরনের নির্যাতনের নারী, শিশু, কিশোরী, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এ ধরনের সহিংসতার শিকার হতে পারেন। এ ধরনের সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ডেস্কের মাধ্যমে ভুক্তভোগীরা নিরাপদ পরিবেশে অভিযোগ জানাতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করেও সহায়তা প্রদান করা হবে। স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। একটি নিরাপদ সমাজ গঠনে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়। জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, যুবসমাজ, নারী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রতিটি পরিবারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করলে সহিংসতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। নিজেদের সোচ্চার হয়ে ভুক্তভোগীর পাশে দাঁড়িয়ে বৈষম্য ও সহিংসতামুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করে কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবার বিষয়ে জনগণকে আরও সচেতন সমাজ ও নিরাপদ এবং সমতাভিত্তিক ও মানবিক হয়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় থানচি থানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নারী প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জানু ৫, ২০২৬
অক্টোবর ১৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।