এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, " বিএনপি একটি রেইনবো ন্যাশন গড়তে চায়, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে। যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। পাহাড়ি - সমতল সবাই সমান অধিকার ভোগ করবে।
রবিবার (১৩ এপ্রিল) পিরোজপুরে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দ্বি-মাসিক শিক্ষক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধর্মীয় শিক্ষার স্বাধীনতায় বিশ্বাস করতেন। এজন্যই দেশেরর হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য ২০০৩ সালে ১৭ জেলায় তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে দেশের ৬৪ জেলায় এই শিক্ষা কার্যক্রম চালু আছে। এদেশে বিএনপির কাছে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ। এসময় তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় কোষাগার থেকে মসজিদ ও মন্দিরের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করেছেন।
সভায় সভাপতিত্ব করেন বিশ্বজিৎ ব্যানার্জি, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পূজা ফ্রন্টের সভাপতি দিলিপ কুমার মাঝি, উপজেলা মনিটরিং সদস্য নির্মল চট্টোপাধ্যায়, অবদুত আশ্রম পিরোজপুরের সভাপতি সুভাষ চন্দ্র সরকার এবং রামকৃষ্ণ আশ্রয়ের সিনিয়র সহসভাপতি বিমল কৃষ্ণ মজুমদার।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মাধ্যমে একটি মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, এই প্রকল্পের আওতায় পিরোজপুর জেলায় মোট ১৬০টি কেন্দ্র পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১০৯টি প্রাক-প্রাথমিক কেন্দ্র, ২২টি ধর্মীয় শিক্ষা শিশু কেন্দ্র এবং ২৯টি ধর্মীয় শিক্ষা বয়স্ক কেন্দ্র রয়েছে।
শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রতি দুই মাস পরপর শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষাদান পদ্ধতি, পাঠ পরিকল্পনা ও শিক্ষার্থীদের মান উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে অতিথিরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার গুণগত মান আরও উন্নত হবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ১৩ জুলাই, ২০২৬
রাজনীতি | ১৩ জুলাই, ২০২৬
নেত্রকোনা | ১৩ জুলাই, ২০২৬
ফুটবল | ১৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।