এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এবং প্রশাসনকে অভিযুক্ত ঘুষ গ্রহণকারী কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাত দিনের সময় বেধে দিয়েছে মুন্সীগঞ্জের সংবাদকর্মীরা। আজ রবিবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে মুন্সীগঞ্জ জেলার সকল সাংবাদিক সংগঠনের সদস্য ও সচেতন নাগরিকগণ উপস্থিত ছিলেন।
এসময় সাত কর্ম দিবসের মধ্যে ঘুষ গ্রহণ কর্মচারীর বরখাস্তের দাবী জানানো হয়। নয়ত, মুন্সীগঞ্জের প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়সহ সকল দপ্তরের সংবাদ উপস্থাপন বন্ধ করে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়।
এসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপত্বিতে আরও উপস্থিত ছিলেন, সহসভাপতি মাহাবুব আলম লিটন, জসিম উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি, দেশ টিভির সুমিত সুমনসহ জেলার সকল প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের ভিডিওসহ সংবাদ প্রকাশ করায় এনটিভি'র মুন্সীগঞ্জের স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন এবং দৈনিক বাংলাদেশ প্রতিনিধি পত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ। এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই সাংবাদিকের বিরুদ্ধে ঘুষখোর স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান মিথ্যা মামলা দায়ের করেন।
এপ্রিল ১৮, ২০২৬
নভেম্বর ১, ২০২৫
এপ্রিল ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।