এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিরোজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।
চলিশা বাজার ব্যবসায়ী, ক্রেতা, পথচারীসহ স্থানীয়দের হাতে লিফলেট তিনি তুলে দেন। দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে ৩১ দফার গুরুত্ব সম্পর্কে তিনি জনগণকে অবহিত করেন। এলিজা জামানের নেতৃত্বে পুরো কার্যক্রমে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়।
লিফলেট বিতরণকালে এলিজা জামান বলেন, "তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়ার কর্মপরিকল্পনা, গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জনগণের কাছে প্রকৃত পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মাঠে নেমেছি।"
তিনি আরও বলেন, "পিরোজপুরের মানুষ বহুদিন ধরে উন্নয়ন বৈষম্য ও অবহেলার শিকার। আমি সবসময় মানুষের পাশে ছিলাম,আছি এবং ভবিষ্যতেও মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব। জনগণই আমাদের শক্তি—এই শক্তিকে ঐক্যবদ্ধ করলেই পরিবর্তনের সোপান তৈরি হবে।"
এসময় উপস্থিত ছিলেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাফ হোসেন, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাজাহান শেখ, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নভেম্বর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
অক্টোবর ৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
পরিবেশ | ২২ জুন, ২০২৬
পাবনা | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।