এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জামায়াত পিআর ও গণভোটের দাবিতে বিভেদ তৈরি করায় ফ্যাসিবাদরা এর সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাড়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, আমাদের বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ আজ ঢাকায় ঝটিকা মিছিল করেছে। তারা নানা ভাবে হানা দেওয়ার সুযোগ খুঁজছে। আমি জামায়াতকে আবারও সবাইকে হুঁশিয়ার করছি এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হোন। তা না হলে ফ্যাসিবাদ ফিরে এলে কারোরই পিঠের ছাল থাকবে না। দেশটাকে ভালোবাসুন, দেশের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকুন।
সভায় সভাপতিত্ব করেন হাজী আব্দুল মান্নান মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, খালেক শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে সকাল ১০টায় শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে বিএনপি’র ৩১ দফা লিফলেট বিতরণ করা হয়। জুমার নামাজের পর ষষ্ঠগ্রাম মাদরাসায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ২০০-র বেশি শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।
অক্টোবর ৯, ২০২৫
নভেম্বর ১০, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক | ৬ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৬ অক্টোবর, ২০২৬
ভারত | ৬ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৬ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।