এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন কমিটির উদ্যোগে সব্দালপুর ইউনিয়ন কার্যালয় এর শুভ উদ্বোধন,সাংস্কৃতিক সন্ধ্যা ও বৃক্ষরোপণ কর্মসূচীর অনুষ্ঠিত হয়েছে। সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পরিবেশবিদ বাপ্পি সরদার ও সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক (মোহনা টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি) এইচ এন কামরুল ইসলামের সহযোগিতায় দিন ব্যাপী বৃক্ষরোপণ,গাছ বিতরণ, কেক কেটে অফিসের শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক ভোরের চেতনা) মুন্সী আশিকুর রহমান ও সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক (শ্রীপুর উপজেলা প্রতিনিধি,দৈনিক দেশের কন্ঠ) মোঃ মিরাজ শেখ। বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম,সবুজ আন্দোলন মাগুরা জেলা শাখার কার্যকরী সদস্য সাংবাদিক রিকো শিকদার,বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী জুয়েল আক্কাস,সুকেশ মাস্টার,সৌদি প্রবাসী মোঃ পলাশ শেখ,বৃক্ষপ্রেমিক শিল্পী ইরান,সুকেশ,আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করা এবং নির্বিচারে গাছ কাটা বন্ধের পাশাপাশি বৃক্ষরোপনে সবাইকে উৎসাহিত করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার কথা বলা হয়। পাশাপাশি খাল ও নদী সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে সবাইকে সোচ্চার করতে সবুজ আন্দোলনকে জনগণের সংগঠনে পরিণত করতে হবে বলে মন্তব্য করেন অতিথি বৃন্দ। দেশীয় প্রজাতির আম,পেয়ারা,নিম,জলপাইসহ বেশ কয়েক প্রকার গাছের চারা রোপণ করা হয়েছে।
আগস্ট ৩১, ২০২৫
নভেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ জুন, ২০২৬
কুমিল্লা | ২৩ জুন, ২০২৬
মাদারীপুর | ২৩ জুন, ২০২৬
বান্দরবান | ২৩ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।