এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মুন্সিগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি স্থানে বখাটে ও কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে শিক্ষকসহ দুজন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) রাতে ও রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ভাগ্যকুল ইউনিয়নের মান্দা গ্রামে ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সমাজবিজ্ঞান শিক্ষক আনোয়ার হোসেন (৪০) ও তার স্ত্রী বখাটে যুবকদের হামলার শিকার হন। স্থানীয় বখাটে সবুজ, সুজনসহ কয়েকজন যুবক তাদের পথরোধ করে এবং আনোয়ার হোসেনের স্ত্রীর সঙ্গে অশোভন আচরণ করে। এ সময় প্রতিবাদ করলে সবুজ নামে এক যুবক শিক্ষক আনোয়ার হোসেনের পিঠে ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। গুরুতর আহত আনোয়ার হোসেনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে, রবিবার বেলা ১১টার দিকে শ্রীনগর সরকারি সুফিয়া এ হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তায় কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য ইয়াসিন (২২) নামে এক যুবককে মারধর ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাদক ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা হয়েছে বলে জানা গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ইয়াসিন উপজেলার জুশুরগাঁও বাইপাস এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘পৃথক দুটি ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।