এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, ‘‘রাষ্ট্র সকলের, রাষ্ট্রের মালিক জনগণ। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মতো আমাদের এখন আবারও ঐক্যবদ্ধ হতে হবে।’’
বুধবার (২৫ জুন) বিকেলে জেলা শহর মাইজদীর মফিজ প্লাজার সামনে জেলা বিএনপির আয়োজনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মো. শাহজাহান বলেন, “৫ আগস্টের আন্দোলনের পর জনগণ মনে করেছিল তারা রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে। কিন্তু সেই আশাটাকে তারা ধরে রাখতে পারেনি। আজ মতপার্থক্য তৈরি হয়েছে। কেউ একে বড় করে দেখছেন, কেউ ছোট করে। তবে আমি মনে করি, মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হওয়া কঠিন কিছু নয়।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং আধিপত্যবাদ থেকে জনগণকে মুক্ত রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তখনই এই রাষ্ট্র প্রকৃত অর্থে জনগণের রাষ্ট্রে পরিণত হবে।”
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে আসাকে কেন্দ্র করে আয়োজিত এই সভায় মো. শাহজাহান আবেগঘন ভাষায় বলেন, “সদর ও সুবর্ণচর উপজেলার নেতাকর্মীদের ভালোবাসা ও উপস্থিতির জন্য আমি চিরকৃতজ্ঞ। আপনাদের ভালোবাসার প্রতিদান কখনও দেওয়া সম্ভব নয়। আমি প্রতিজ্ঞা করছি সারাজীবন আপনাদের পাশে থাকবো।”
ক্ষমতা নয়, সেবার রাজনীতিতে বিশ্বাসী বলে উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি কখনও ক্ষমতার রাজনীতি করে না। আওয়ামী সরকারের বিরোধী আন্দোলনে আমাদের নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা চাই একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হোক। যেখানে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। ক্ষমতার পরিবর্তন হোক জনগণের ভোটের মাধ্যমে। এখানে বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।”
সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেব্রু ১২, ২০২৬
জানু ৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।