এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
শনিবার (৩ মে) সকাল দশটায় ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রিযাপনের ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলির সুযোগ তৈরি করা হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান। তিনি বলেন, “সদরপুর ও চরভদ্রাসনের চরাঞ্চলের বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন তাদের নিজ নিজ উপজেলার বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিবরণ তুলে ধরেন।
প্রশ্নোত্তর পর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামো ও অন্যান্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ দুই উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের ৮২ জন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী।
সেপ্টেম্বর ১, ২০২৫
জুলাই ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৮ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।