এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিফাত (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার কোটবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের আনছার কোম্পানির দরজার পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিফাত মোটরসাইকেলে করে সোনাপুর থেকে মন্নান নগরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) আলী আজম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এশিয়া | ৫ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।